বিজ্ঞাপন

বোরহান জমাদারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

  • শরীয়তপুর জেলার নড়িয়া থানার নওপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার বোরহান জমাদার মারা গেছেন।
  • শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
  • শুক্রবার (২৬ এপ্রিল) রাত৮ টার দিকে তার মৃত্যু হয়।
বোরহান জমাদারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
ছবি: নড়াইল কণ্ঠ

শোক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু বলেন, নওপাড়া ইউনিয়নের যখন মেম্বার ছিলেন তখন তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং দক্ষতা সত্যি সত্যি খুব ইমপ্রেসিভ ছিল।  তিনি আমার চাচা ছিলেন ও প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন।

“ তিনি এলাকার মানুষের কাছাকাছি পৌঁছেছিলেন।  তার চলে যাওয়াটা আমাদের নওপাড়া ইউনিয়নে একটা শূন্যতা সৃষ্টি করেছে।”

বিজ্ঞাপন

শোক বার্তায় বুলু মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বোরহান জমাদারের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন জনস্বার্থে বাংলাদেশের সভাপতি মো. বাবুল হোসেন জমাদার ও মহাসচিব মো. সাইফুল ইসলাম , শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু বেপারী, এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার মো. ইব্রাহিম খান, মালোশিয়া প্রবাসী মো. খোকন জমাদার  প্রমুখ। তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন