বিজ্ঞাপন

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস নড়াইলে পালিত

  • ‘সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে…
  • গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বি…
  • শ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস নড়াইলে পালিত
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় ৩টি স্মার্ট সাদাছড়ি, ৫টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ^তী শীল প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন