বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার গোপিকান্তপুর গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।
জানা গেছে, নড়াইল উপজেলার শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ আলম উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহামুদের ঘোড়া প্রতীকের নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন। বুধবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকের লোকজন আশরাফ খানের ওপর হামলা করে। হামলায় তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
তবে অভিযোগ অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী আজিজুর রহমান ভুঁইয়া বলেন, কে কাকে মারছে বিষয়টি আমার জানা নেই।