বিজ্ঞাপন

আইডিবি’র উদ্যোগে নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত

  • কাজী আনিস নড়াইল : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ…
  • ডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা ন…
  • ীতি” প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
আইডিবি’র উদ্যোগে নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।  

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইডিবি নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী।

পরে কেকে কেক কেটে আইডিবি’র গৌরবজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরে বক্তব্য দেন। এসব উন্নয়ন কর্মযজ্ঞ সম্পাদনে প্রকৌশলীদের ভুমিকার কথা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানটি পরিচালনা আইডিবি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রমিচ উর রহমান। এসময় উপস্থিত ছিলেন আইডিবি নড়াইল জেলা শাখার সকল সদস্য বৃন্দ।

বিজ্ঞাপন