বিজ্ঞাপন

৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
  • শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে স্বাভাবিকভাবে সকল যানবাহন চলছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে স্বাভাবিকভাবে সকল যানবাহন চলছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: নড়াইল কণ্ঠ

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ওই সড়কে যানজট সৃষ্টি হতে থাকে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরাতে সময় লাগায় যানজট বাড়তে বাড়তে ৮টার দিকে প্রচণ্ড আকার ধারণ করে। পরে কাভার্ডভ্যান সরিয়ে নিলেও সড়ক স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়। যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়। পরে দুপুর ১২টার পর হতে যানজট কমতে থাকে। এখন মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে কোনো যানজট নেই। যানজটের পর যে ধীরগতি ছিল সেটাও এখন নেই। সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন