বিজ্ঞাপন

২০ ঘণ্টা পর নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারী বিলে…
  • সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ সেই শিক্ষ…
  • ার্থী শফিকুল ইসলামের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০ ঘণ্টা পর নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


মৃত শফিকুল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই উপজেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে ৫ জন বন্ধুসহ রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে কালভার্টের উপর থেকে শফিকুলসহ ৩ জন লাফ দেন। সঙ্গে সঙ্গে পানির তারা স্রোতে বিলের মাঝে চলে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল বিলের পানিতে ডুবে যান।

বিজ্ঞাপন

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা নিখোঁজ শফিকুলকে খুঁজতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল। বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘটনাস্থলে পুলিশে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন