বিজ্ঞাপন

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • নড়াইলে যৌতুক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
  • বুধবার (৭ ফেব্রুয়ারি) তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
  • সে সদর থানার পৌরসভাধীন ভওয়াখালী সাকিনের আনোয়ার বেকারীর পাশে সামিউলের বাড়ির ভাড়াটিয়া হাসান শেখের ছেলে।
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: নড়াইল কণ্ঠ

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্ব¡তত্ত্বাবধানে এসআই শোভন কুমার নাগ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিল্লাল শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন