স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ আজ সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।
২০১৮ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা ৪০ মিনিটে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঠোটাপাড়া গ্রামের কৃতি সন্তান ঢাকার পল্লবীস্থ আদর্শনগরের নিবাসী মো. আলাউদ্দিন খাঁ মৃত্যুবরণ করেন।
নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্র ও মানব অধিকার নিশ্চিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনাগণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা (৫ ফেব্রুয়ারি ) রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিনিধি: 'ইসলামী সমাজ' এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্বই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা।