• 10 Mar, 2026

সকাল ৯টায় ডিজিটাল হাজিরা দিতে হবে ঢাকা ওয়াসায় কর্মরতদের

সকাল ৯টায় ডিজিটাল হাজিরা দিতে হবে ঢাকা ওয়াসায় কর্মরতদের

ঢাকা ওয়াসায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ডিজিটাল হাজিরা দিতে হবে, অন্যথায় অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে সংস্থাটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা প্রদান করেছেন।

 

তিনি আরও জানান, ডিজিটাল, বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।