গতকাল শনিবার (০৫ আগস্ট) গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।