দেশের সম্পদ লুট করে শাদ্দাদের বেহেশত বানিয়েছে আ.লীগ : রিজভী
আওয়ামী লীগের নেতারা দেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে টাকা পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছেন। তাই এ বেহেশত হাতছাড়া করতে চান না।