পাকিস্তানি সংবাদমাধ্যম ‘স্টার্টআপ পাকিস্তান’ শুক্রবার (৩ মে) একট সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ফ্লাই জিন্নাহ, এয়ারশিয়াল, সুজাত আজিম গ্রুপ, তাব্বা, তারিক গ্রুপ এবং শেহগাল গ্রুপ পাকিস্তান এয়ারলাইন্সের বেশিরভাগ শেয়ার কিনে নেওয়ার আগ্রহী দেখিয়েছে।
এছাড়া আগ্রহীদের তালিকায় রয়েছে আরিফ হাবিব এবং গেরি গ্রুপের আকরাম ওয়ালি মুহাম্মদ।
পাকিস্তান এয়ারলাইন্স একটি লোকসানি প্রতিষ্ঠান। বর্তমানে সংস্থাটির লোকসানের পরিমাণ ৮৫০ বিলিয়ন রুপি। সরকারের বিশ্বাস এয়ারলাইন্সটি বিক্রি করে দেওয়ার মাধ্যমে লোকসানের বোঝা থেকে মুক্তি পাওয়াসহ এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যাবে।
সরকারি বিমান সংস্থা ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন স্টিল মিল, ডিস্কো, ফার্স্ট ওমেন ব্যাংক এবং হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকেও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তানের সরকার।
সূত্র: স্টার্টআপ পাকিস্তান