তিন দিনের সফরে রাঙামাটি যাবেন রাষ্ট্রপতি
বর্ষায় রূপের রাণী রাঙামাটি সেজেছে নতুন রূপে। প্রকৃতির সজীবতা উপভোগ করতে হ্রদ পাহাড়ের শহর পার্বত্য জেলা রাঙামাটিতে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী ৮ থেকে ১০ জুলাই সকাল পর্যন্ত রাষ্ট্রপতি রাঙামাটিতে অবস্থান করবেন বলে জানা গেছে।