পার্বত্য চট্টগ্রামে ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করলেন আনসার মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই প্রেক্ষাপটে বাহিনীর কার্যক্রম পরিদর্শন ও সদস্যদের মনোবল বৃদ্ধি করতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।