নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি এ মাসেই
ভারতের ট্রান্সশিপমেন্ট লাইন ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। চলতি মাসেই ত্রিপক্ষীয় এ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি হয়ে গেলে সেপ্টেম্বর মাসেই নেপাল থেকে সরবরাহ করা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ থেকে সাড়ে ৪ টাকা হতে পারে।