বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে ট্রেন চলবে ২০২৪ সালের ডিসেম্বরে: রেল সচিব
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পের কাজ ৭২ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর ওপর ডাবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করবে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ হবে।