৩ বছর ধরে অফিস না করে চাকরি হারালেন সরকারি কর্মকর্তা
তিন বছর ধরে অফিস না করার কারণে সাময়িক বরখাস্ত থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) ফারহানা জাহানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি ২০২০ সালের ২৮ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।