সৌদিতে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সোমবার দেশটির আকাশে ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষকে জানাতে ইতোমধ্যে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।