বিশ্ব আবহাওয়া পরিস্থিতি : ২৭ জুলাই
বিশ্বজুড়ে গত কয়েকদিন ধরে আবারও পরিলক্ষিত হচ্ছে অসহনীয় তাপমাত্রা। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জুলাইয়ের শুরুতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও এখন এটি আবার বৃদ্ধি পেয়েছে। সঙ্গে আবার বৃষ্টিও হচ্ছে। গতকাল ভারতের মুম্বাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। এতে মুম্বাইয়ের একটি অংশ পানির নিচে চলে যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বেশ উষ্ণ তাপমাত্রা বিরাজমান রয়েছে।