মিথিলার সঙ্গে দূরত্ব, সৃজিতের সঙ্গ এখন সাপ!
কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জি। চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে। মেয়ে আইরাকে নিয়ে ওপার বাংলায় বেশ ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ কী এমন হল যে এখন এক ছাদের তলায় থাকছেন না তারা! তবে কী বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা?