কাগুজে প্রতিষ্ঠানে ঋণ দিয়ে ২.২৩ কোটি টাকা আত্মসাৎ
প্রতারণা ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ মঞ্জুর করে দুই কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এমডিসহ সাত জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।