চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে থানার মোহরা এয়ার মোহাম্মদ সড়কের হারুনের বিল্ডিংয়ের তৃতীয় তলার মিলনের রুম থেকে তাদের আটক করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটকদের কাছ থেকে ১১১টি তাস ও নগদ ১ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হচ্ছে বলেও তিনি জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।