আগামীতে পেঁয়াজ আমদানি করতে হবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে। সেটা আমরাই শুরু করেছি। পেঁয়াজের বীজ উৎপাদন আমরা শুরু করেছি। আগামীতে আমদানি করতে হবে না। আপনার যখন নিউজ করেন তখন তারাই লুকিয়ে রাখা পেঁয়াজ বের করে। বাজারে তার একটা প্রভাব আছে। সেজন্য দামগুলো সামঞ্জস্য হয়। এগুলো বাস্তব কথা, আমি খোলামেলা কথা বলছি, লুকানোর কিছু নাই।