মাথা বের করে বিমানের জানালা পরিষ্কার করছেন পাইলট
বিমান থেকে মাথা বের করে পাইলটের সামনের জানালা মোছার ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের সেরেনা এয়ারের এক পাইলটকে দেখা যাচ্ছে, হাতে একটি কাপড় নিয়ে তিনি সামনের জানালাটি পরিষ্কার করছেন। বিমানটি তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।