• 10 Mar, 2026

Category List

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়।

কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারে চান তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর একটু বেশি সংস্কার চায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

Read More

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের উন্নতি

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) আগের বছরে চেয়ে ২০২৫ সালে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ৩২তম থাকলেও চলতি বছর তা ৩৫তম। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব কমে যাওয়ায় এই উন্নতি হয়েছে।

Read More

কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না।

Read More

এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন।

Read More

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে "ছেঁড়াস্মৃতি" বই উপহার দিলেন- আব্দুর রউফ মান্নান

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে নিজের লেখা বই *ছেঁড়াস্মৃতি* উপহার দিয়েছেন আব্দুর রউফ মান্নান। সোমবার (৩ মার্চ) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎকালে এ বইটি হস্তান্তর করেন আব্দুর রউফ মান্নান ।

Read More

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল। মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে দখলদার এ মন্ত্রী জানান, এক্ষেত্রে তাদের পূর্ব শর্ত হলো হামাসকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে।

Read More

রমনা ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান : ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রমনা থানায় ও শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

Read More

মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক

গত ২৮ ফেব্রুয়ারি তারিখে মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Read More

‘পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়।

Read More