তাহসান-রোজার সংসার ভাঙছে
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর এলো। বিষয়টি তাহসান নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিয়ে ভাঙল সমকামী যুগল অঞ্জলি চক্র ও সুফি মালিকের। অঞ্জলি ভারতের বাসিন্দা। আর সুফি পাকিস্তানের নাগরিক। দুজনই থাকেন যুক্তরাষ্ট্রে।
বিয়ে ভাঙল সমকামী যুগল অঞ্জলি চক্র ও সুফি মালিকের। অঞ্জলি ভারতের বাসিন্দা। আর সুফি পাকিস্তানের নাগরিক। দুজনই থাকেন যুক্তরাষ্ট্রে।
অনেক দিন ধরে তাদের প্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। পাঁচ বছর আগে অঞ্জলি ও সুফির প্রেম পর্বের সূত্রপাত। সমকামী এ যুগল ২০১৯ সালে নিজেদের প্রেমের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মন জয় করেছিলেন। অনেকের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাদের।
সেই সময় দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে বৃষ্টির মধ্যে নাচের ছবি ও ভিডিও শেয়ার করে অনেকের প্রশংসা কুড়ান অঞ্জলি ও সুফি। এরপর টানা পাঁচ বছরের প্রেম। কয়েক সপ্তাহের মধ্যে বিয়ে করার কথাও ছিল তাদের। কিন্তু তার আগে ইনস্টাগ্রামে পৃথক পোস্টে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দিলেন তারা।
কেন বিয়ের কয়েক সপ্তাহ আগে সম্পর্কে ইতি টানলেন অঞ্জলি ও সুফি? অঞ্জলি জানিয়েছেন, ‘সুফির বিশ্বাসঘাতকতা’র জন্যই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। কী বিশ্বাসঘাতকতা করেছেন, তা নিজেই জানিয়েছেন সুফি। তিনি জানান, বিয়ের কয়েক সপ্তাহ আগে তিনি অঞ্জলিকে ঠকিয়েছেন, তার সঙ্গে প্রতারণা করেছেন।
ইনস্টাগ্রামের এক পোস্টে সুফি লিখেছেন, আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে আমি অঞ্জলির সঙ্গে প্রতারণা করেছি। বিশ্বাসঘাতকতা করেছি। ওকে ভীষণভাবে আঘাত করেছি। আমি ভুল স্বীকার করছি। আমি জানি কী ভুল করেছি। আমি শুধু অঞ্জলি ও আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী।
সুফি আরও লেখেন, আমি যাদের ভালোবাসি, তাদেরই আঘাত করে ফেলি। তার মধ্যে আমার পরিবার, প্রিয়জন ও বন্ধুরা রয়েছে। যারা এত দিন ধরে আমাদের পাশে থেকেছেন, তাদের ধন্যবাদ।
অন্যদিকে অঞ্জলি ইনস্টাগ্রামে লিখেছেন, সুফি ও আমি পাঁচ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছি। আমাদের ভালোবাসা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা ভাগ্যবান। কিন্তু এখন আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। সুফির বিশ্বাসঘাতকতার কারণে আমরা আমাদের বিয়ে বাতিল করেছি এবং সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
এর জন্য সুফির প্রতি মানুষ যেন কোনো নেতিবাচক ব্যবহার না করেন, সেই অনুরোধও ওই পোস্টে করেন অঞ্জলি।
সদ্য বিচ্ছেদ হওয়া যুগলের অনুরাগীদের একাংশের দাবি ছিল, তাদের বিয়ে ভাঙার ঘোষণা নিছকই মজা। তবে অঞ্জলি সাফ জানিয়ে দিয়েছেন, সত্যিই বিচ্ছেদ হয়েছে তাদের। বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য অনলাইনে যে আবেদন তিনি করেছিলেন, তাও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অঞ্জলি।
অঞ্জলি ও সুফি পাঁচ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে ছিলেন। বছরখানেক আগে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
এক বছর আগে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেন সুফি। এরপর নিজেদের বাগদানের কথা ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন তারা।
অঞ্জলি নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে বিবাহের অনুষ্ঠান পরিকল্পনা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। অন্যদিকে সুফি নিউইয়র্কে জীবনধারা ও ভ্রমণ বিষয়ক ‘কনটেন্ট ক্রিয়েটর’।
ইনস্টাগ্রামে অঞ্জলি ও সুফি দুজনেরই ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই লাখ করে।
ইউটিউবে যৌথভাবে একটি চ্যানেলও চালান সুফি ও অঞ্জলি। সেই ইউটিউব চ্যানেলে প্রায় দেড় লাখ ফলোয়ার রয়েছে। তবে তাদের বিচ্ছেদের পর সেই চ্যানেলের কী হবে, তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হতেই এই তারকার ঘর ভাঙার খবর এলো। বিষয়টি তাহসান নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বহুল আলোচিত সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে এই ছবিকে কেন্দ্র করে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের ‘এনার্জিটিক’ তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’ (IFFI 2025)-এর মঞ্চে কান্তারা ছবির অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠির অভিনয় নকল করতে গিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত সুপারস্টার অক্ষয় কুমার। তবে এবার কোনো সাধারণ শো নয়, বিশ্বখ্যাত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এর ভারতীয় সংস্করণ নিয়ে হাজির হচ্ছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর এই রিয়েলিটি শোটি এবার ভারতীয় দর্শকদের মাতিয়ে তুলতে প্রস্তুত।