বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরণ

  • কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধি: মাননীয়…
  • মন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয…
  • ়নের সদস্যদের মাঝে উপহারের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরণ
ছবি: নড়াইল কণ্ঠ

আজ সোমবার(২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় উপহারের এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)। 

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(জিইউজে) এর পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন