বিজ্ঞাপন

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
  • মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
  • আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

দৈনিক রানার পত্রিকার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি কাজী ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, প্রভাষক মারুফ সামদানী, রেজাউল করিম, মো. সিদ্দিকুর রহমান, শ. ম. জামসেদ আলম, লোহাগড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সদস্য সচিব শিমুল হাসান, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, সৈয়দ খায়রুল আলম ও মো. শরিফুজ্জামানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক রানার পত্রিকার ৪৬ বছরের পথচলা উপলক্ষে শুভেচ্ছা জানান। এ সময় সংবাদ পরিবেশনে পেশাদারত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। পরে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে নৈশভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন