বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৮ নড়াইল জেলা চুড়ান্ত ক্রিকেট দল গঠনের প্রস্তুতি

  • স্টাফ রিপোর্টার ॥ অনূর্ধ্ব ১৮ নড়াইল…
  • পর্যায় চুড়ান্ত ক্রিকেট দল গঠনের বাছাই উ…
  • পলক্ষে দু’দিনব্যাপী অনুশীলন শুরু হয়েছে।
অনূর্ধ্ব-১৮ নড়াইল জেলা চুড়ান্ত ক্রিকেট দল গঠনের প্রস্তুতি
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার(১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা ক্রিকেট কমিটির সভাপতি আইয়ুব খান ভুলুর সভাপতিত্বে এ অনুশীলন শুরু হয়। অনুশীলন শেষ হবে ২০ অক্টোবর।

এসময় আয়োজকরা জনান, প্রাথমিক বাছাই পর্বে এ মাঠে অংশ নেয় ২০০ জন প্লেয়ার।জেলার চুড়ান্ত দল গঠনের প্রস্তুতি পর্বে এ ২০০ জন প্লেয়ার থেকে ৪৭ জন নির্ধারণ করা হয়।দু’দিন অনুশীলনের পর ৪৪ জন প্লেয়ার থেকে ১৮জন প্লেয়ার নিয়ে জেলা ক্রিকেট দল হিসেবে অনূর্ধ্ব ১৮ চুড়ান্ত করা হবে।

আয়োজকরা আরও জানান, জেলার চুড়ান্ত দল গঠনে অংশ নেন জেলা ক্রিকেট কমিটির সেক্রেটারী আব্দুর রশীদ মন্নু, সিলেক্টর ও জেলা ক্রিকেট কমিটির জয়েন্ট সেক্রেটারী শামীম সিকদার, খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী, জেলা কোচ সঞ্জিত বিশ্বাস সাজু, জেলা ক্রিকেট কমিটির সদস্য লুৎফুল আলম জুয়েল, ইমরুল কায়েসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন