বিজ্ঞাপন

নড়াইলে সাংবাদিকপুত্রের বৃত্তি লাভ

  • বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) বৃহত্তর যশোর জ…
  • েলার প্রতিনিধি সুলতান মাহমুদের ছোট ছেলে ফার…
  • দিন শাহরিয়ার খান প্রাথমিকেবৃত্তি লাভ করেছে।
নড়াইলে সাংবাদিকপুত্রের বৃত্তি লাভ
ছবি: নড়াইল কণ্ঠ

বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) বৃহত্তর যশোর জেলার প্রতিনিধি সুলতান মাহমুদের ছোট ছেলে ফারদিন শাহরিয়ার খান প্রাথমিকে বৃত্তি লাভ করেছে।
বুধবার (১ মার্চ) রাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফলে ফারদিন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।প্রথম ফলাফলেও এ কৃতিত্ব লাভ করে।

ফারদিন নড়াইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ ফলাফলের জন্য ফারদিন আল্লাহর শুকরিয়া আদায় এবং শিক্ষকসহ বাবা-মা ও বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করতে চায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন