বিজ্ঞাপন

নড়াইলে পরিবেশ অধিদফতরের অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

  • নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে অভিযানে তিনট…
  • ি যানবাহন থেকে তিন হাজার টাকা জরিমানা ও…
  • ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
নড়াইলে পরিবেশ অধিদফতরের অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলে শব্দদূষণের প্রতিরোধে অভিযানে তিনটি যানবাহন থেকে তিন হাজার টাকা জরিমানা ও ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার(১ মার্চ) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে শহরের ঘোপাখোলা মোড়ে নড়াইল-লোহাগড়া-কালনা মহাসড়কের জোড়াপাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮১(১) লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী তিনটি যানবাহনকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

নড়াইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান ও জনাব মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদফতর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন