বিজ্ঞাপন

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

  • নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট ও জেলা প্রশাসন নড়াইলে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।
  • নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট ও জেলা প্রশাসন নড়াইলে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট ও জেলা প্রশাসন নড়াইলে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

স্বাধীনতা সংগ্রামে জাতির যে কজন বীর সন্তান অসীম সাহসিকতায় দেশ মাতৃকার জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করে জাতীয় শ্রেষ্ঠ বীরের সম্মান অর্জন করেছেন, তাদেরই একজন নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগর গ্রামেজন্ম নেয়া বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ।


১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এ বীরসন্তান।তার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নেয়া হয়।সকালে নূর মোহাম্মদ নগর গ্রামে একটি র‌্যালি বের করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ’র আত্মীয়স্বজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা র‌্যালিতে অংশ নেন।

বিজ্ঞাপন

সবার অংশগ্রহণে র‌্যালিটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ’র বসতভিটায় গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে নূর মোহাম্মদের স্মৃতির উদ্দেশে নির্মিত স্মৃতি ফলকে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে পুলিশের একটি চৌকস দল তার সম্মানে সশস্ত্র সালাম জানায়।সবশেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন