বিজ্ঞাপন

নড়াইলে ৯ গাড়িচালককে জরিমানা

  • নড়াইলে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক প্রচার অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলে ৯ গাড়িচালককে জরিমানা
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় নড়াইল-লোহাগড়া-কালনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৯টি ট্রাক ও কাভার্ডভ্যান চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাইড্রোলিক হর্ন ভেঙে ফেলা হয়।

নড়াইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্টে পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

 

এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ কাজে জেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।

নড়াইল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, শব্দদূষণের প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা চলমান থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।

বিজ্ঞাপন