বিজ্ঞাপন

নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • নড়াইল:নড়াইলের সদর উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা …
  • ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে বারো হাজার…
  • তিনশ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার(২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পৌর এলাকার ভাওয়াখালি ও পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযানপরিচালনা করা হয়।এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স ফ্রেন্ডস ফুডকে পাঁচ হাজার টাকা, মেসার্স ফাইভ স্টার বেকারিকে পাঁচ হাজার টাকা, মেসার্স সফিক স্টোরকে পাঁচশ’ টাকা, মেসার্স আবির স্টোরকে পাঁচশ’ টাকা, মেসার্স শ্যামল ফল ভান্ডারকে তিনশ’ টাকা, মেসার্স সতেজ খাবারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার  বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন