বিজ্ঞাপন

নড়াইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • নড়াইলের সদর উপজেলায় মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও…
  • পরিবেশে পণ্য রাখায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার…
  • সাত শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নড়াইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মহিষখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।নেতৃত্ব দেন অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

এ সময় মেসার্স গিয়াস বেকারিকে দশ হাজার, মেসার্স আক্কাস মোল্যা হোটেলকে তিন শ, মেসার্স শফিকুল ফল ভান্ডারকে দুই শ, মেসার্স মেহেদী ফুডকে দশ হাজার, মেসার্স নাজমুল স্টোরকে দুই শ টাকাসহ মোট বিশ হাজার সাত শ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার জানান, জনস্বার্থে এ ধরনেরঅভিযান চলবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন