বিজ্ঞাপন

নাশকতা মামলা : নড়াইলে বিএনপির ৪৬ নেতাকর্মী জেল হাজতে

  • নড়াইলে নাশকতা মামলায় বিএনপি ও এর অঙ্গ সং…
  • গঠনের ৪৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে…
  • জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নাশকতা মামলা : নড়াইলে বিএনপির ৪৬ নেতাকর্মী জেল হাজতে
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার(২৪ জানুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাস হোসেন মৃধা এ নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নাশকতার সম্ভাবনায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে নড়াইলের সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়।এ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে লোহাগাড়া থানার ৫ জন, কালিয়া থানার ২৩ জন ও নড়াগাতি থানার ১৮ জনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

৪৬ জনের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন- কালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম শেখ, কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম টিপু সুলতান, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বাটুল মোল্লাসহ প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন