বিজ্ঞাপন

‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং প্রতিষ্ঠায় কাজ করছি’ -এসপি

  • ‘আইন…
  • য়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছ…
  • ে।
‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং প্রতিষ্ঠায় কাজ করছি’ -এসপি
ছবি: নড়াইল কণ্ঠ

 নারী  পুলিশ   তারই  অংশ।প্রত্যেকটা   ক্ষেত্রে   নারী   পুলিশের   অবদান   আছে।   আইন - শৃঙ্খলা ,  উন্নয়ন   কাজসহ  সর্বত্রই   নারী   পুলিশের  ছোয়া   আছে ’ । ৮মার্চ  আন্তর্জাতিক  নারী   দিবস   উপলক্ষে   এসব   কথা   বলেছেন  নড়াইলের  পুলিশ   সুপার  মোসাঃ   সাদিরা  খাতুন। 

তিনি   আরও   বলেন ,  এ   বছর   নারী   দিবসের   প্রতিপাদ্য   ‘ ডিজিটাল   প্রযুক্তি   ও   উদ্ভাবন :  জেন্ডার   বৈষম্য   করবে   নিরাসন ’ ।বাংলাদেশ   পুলিশ   জেন্ডার   বৈষম্য   নিয়েই   কাজ   করছে।আমরা   জেন্ডার   রেসপন্সিভ   পুলিশিং   প্রতিষ্ঠা   করতে   কাজ   করছি।

পুলিশ   সুপার   বলেন ,  ‘ নারীরা   তো   ইজি   এক্সেস   আর   পুলিশ   হচ্ছে   জনগণের   বন্ধু।নারীর   কাছে   মানুষ   তার   মনের   কথাটা   বলতে   পারে ’ ।নারীর   জন্য   কর্মক্ষেত্র   কতটা   কঠিন   এমন   প্রশ্নের   জবাবে   তিনি   বলেন , ‘ অন্যান্য   চাকুরির   চেয়ে   এ   কাজের   ধরণটা   আমাকে   আলাদা   করে   দিয়েছে।   আমার   কাছে   মনে   হয়েছে   কর্মক্ষেত্র   অনেকটাই   সহজ।   এটা   হয়তো   আমার   আত্মবিশ্বাস   ও   ইউনিফর্মের   কারণে ’ । 

বিজ্ঞাপন

এসময়   নারীদেরকে   আত্মবিশ্বাসী   হওয়ার   আহ্বান   জানিয়ে   পুলিশ   সুপার   বলেন ,  ‘ সবসময়   আমি   একটা   কথা   বলি   প্রত্যেকটা   মেয়েকে   আত্মবিশ্বাসী   হতে   হবে।কারণ   যখন   আপনি   আত্মবিশ্বাসী   হবেন   আপনার   অনেক   সমস্যার   সমাধান   হয়ে   যাবে।তৃণমূল   থেকে   শুরু   করে   উচ্চ   পর্যায়ের   সবাই   যদি   আত্মবিশ্বাসী   হয় ,  নিজের   মর্যাদাটা   বোঝে   তাহলে   নারীদের   সম্মান   আরো   বাড়বে।   আর   আমাদের   সবাইকে   আওয়াজ   তুলতে   হবে।   কোন   অন্যায়কে   চেপে   যাওয়া   যাবে   না।যাতে   করে   যারা   অন্যায়   করছে   তারা   আইনের   আওতায়   আসে ’ । 

এসময়   বক্তব্য   রাখেন   অতিরিক্ত   পুলিশ   সুপার   এস   এম   কামরুজ্জামান ,  অতিরিক্ত   পুলিশ   সুপার ( সদর   সার্কেল )  মোঃ   দোলন   মিয়া ,  সদর   উপজেলা   নির্বাহী   কর্মকর্তা   সাদিয়া   ইসলাম ,  জেলা   মহিলা   আওয়ামীলীগের   ভারপ্রাপ্ত   সভাপতি   অ্যাডভোকেট   রমা   রায় ,  লোহাগড়া   উপজেলা   ভাইস   চেয়ারম্যান   ফারহানা   ইয়ানমিন   ইতি ,  সদর   থানার   ভারপ্রাপ্ত   কর্মকর্তা ( ওসি )  ওবায়দুর   রহমান   প্রমূখ। 

অনুষ্ঠানে   বিভিন্ন   শিক্ষা   প্রতিষ্ঠান   থেকে   আগত   শিক্ষার্থীবৃন্দ ,  জেলা   পুলিশের   উর্ধ্বতন   কর্মকর্তাগণসহ   গণ্যমান্য   প্রমুখ   ব্যক্তিবর্গ   উপস্থিত   ছিলেন। 

 

বিজ্ঞাপন