ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বারোজন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ন
নড়াইল কণ্ঠ ডেস্কনিজস্ব প্রতিবেদক
·১ মিনিটের পড়া·২০ বার পড়া হয়েছে
ছবি: নড়াইল কণ্ঠ
জানা গেছে, নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এগারোজন ঘটনাস্থলেই মারা গেছেন। আর একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই সাইট ব্যবহার করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন।