শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও নড়াইল জেলা জামায়াতের উদ্যোগে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ৯৪ নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামাযাতের আমির মো: আতাউর রহমান বাচ্চু’র সভাপতিত্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘৪৭ এবং ৭১-এ দুইবার দেশ স্বাধীন হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। স্বাধীনতার ৫৪ বছরেও আমরা কেন ভাল নেই? ভালোর জায়গাটা কে তৈরি করবে? যারা রাজনীতিকে ব্যবসার পণ্য মনে করে তারা বাংলাদেশের ভালো করতে পারবে না।’
জামায়াত আমির বলেন, ‘পিঠে গুলি নেয় কাপুরুষ, আর বুকে গুলি নেয় বীরপুরুষ। এ বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস চায়। পুরনো ব্যবস্থা চায় না। আমরা এ বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। ১২ তারিখ সবাই পরিবর্তনের পক্ষে রায় দেবে।’
তিনি বলেন, ‘আমরা জামায়াতের বিজয় চাই না, চাই- দল মত ধর্ম বর্ণ সবার বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় চাই আমরা। আমাদের ওপর আস্থা রাখলে সে আস্থার প্রতিদান দেবো। আমরা কারও সঙ্গে বেইনসাফি করবো না।’
তিনি আরও বলেন, ‘কোনো চিল-শকুন যেন কারও একটি ভোটও কেড়ে নিতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে ছাড় দেবো না।’
প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নড়াইল-১ ও নড়াইল-২ আসনের দুই প্রার্থীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।
জনসভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, স্থাণীয় জামায়াতের নেতৃবৃন্দ। জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্কুলমাঠ প্রাঙ্গন কানায় কানায় ভরপুরে উঠে।