আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।
মুস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে তারপর দিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ।
১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৪ রান। সেখান থেকে ২০ ওভারের খেলা শেষে স্কোর গিয়ে দাঁড়াল আর কোনো উইকেট না হারিয়ে ১৯৪। শেষ দুই ওভারে ৫০ রান তুলেছেন দুই ব্যাটার।
সফররত শ্রীলঙ্কার ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী।