প্রয়াত প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমানের স্মরণসভা
নড়াইলে প্রয়াত প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমানের স্মরণে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা থিয়েটারের আয়োজনে রোববার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে সুলতান মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। তাঁকে একজন আলোকিত মানুষ ও নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে অভিহিত করা হয়।