নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির ওপর গুরুত্বারোপ করেন এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।