বিএনপি তাদের আমলে আইজিপি আশরাফুল হুদার বিচার কি করেছে, প্রশ্ন কাদেরের
মির্জা ফখরুল এবং বিএনপি নেতারা এখন কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলেন, তাদের সময়ে সাবেক আইজিপি আশরাফুল হুদার বিচার কি করেছেন তারা- এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।