৮ নভেম্বর ঢাকায় বৃহত্তর র্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি
জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষ্যে ৮ নভেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তর র্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ওই দিন র্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর র্যালি হবে।