চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটনে পুরস্কৃত হলেন এস আই শাহীনুল ইসলাম
চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ও উদ্ধার সাফল্যে পুরস্কৃত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহীনুল ইসলাম। মঙ্গলবার (১৪ মে) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাঁকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ অর্থ পুরস্কার দেন।