• 05 Feb, 2026

জাতীয়

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

Read More

এমপিওভুক্তকরণের দাবীতে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর অবস্থান কর্মসূচির ২য় দিন

২৪ ফেব্রুয়ারি (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ” এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ২য় দিনের মত অব্যাহত রয়েছে।

Read More

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ঘোষিত আগামী ২৫ ফেব্রুয়ারির অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পরিষদের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Read More

আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়ছে রিসোর্ট-কটেজ

রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি রিসোর্ট-কটেজ। পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Read More

তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এমন আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

Read More

ইসলামী শাসন ব্যাবস্থার" দাবীতে মুসলিম ওয়ার্ল্ড-এর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :  ইসলামী শাসন ব্যাবস্থার" দাবীতে প্রেসক্লাবের সামনে মুসলিম ওয়ার্ল্ড এর আয়োজনে  (২২ফেব্রুয়ারী ) শনিবার মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

Read More

বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেন তিনি।

Read More

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Read More

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবি জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবি, কুড়িগ্রামে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জ ও ভারতীয়দের ক্রমবর্ধমান আগ্রাসন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Read More

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে- স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমাদের দেশের এভিয়েশন সেক্টরে অনেক ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এ জন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয়। বরং তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।

Read More