চট্টগ্রামে কাগজের আড়ালে আনা ২৬ টন সিগারেট পেপার জব্দ
নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল আমদানি জালিয়াতির নতুন কৌশল। সম্প্রতি পেপার রিবন ও স্ট্র পেপারের ঘোষণার আড়ালে অখ্যাত দুই প্রতিষ্ঠান এনেছে ২৬ টন সিগারেট পেপার। অবৈধ এই আমদানির মাধ্যমে ১৩৭ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠান দু’টি।