যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি : তারেক রহমান
নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।