বিপিএল ছাড়ছেন পাকিস্তান ও লঙ্কানরা, আসছেন ক্যারিবিয়ান-প্রোটিয়ারা
বিপিএলের সিলেট পর্বের শেষ এবং ঢাকা পর্বের শুরুর সময়টাকে চাইলেই দলবদলের মৌসুম হিসেবে বিবেচনা করতেই পারেন। পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজানো বিপিএলের পুরাতন রেওয়াজ।