হাসপাতালে নয়, বাড়িতেই থাকবেন খালেদা জিয়া
কিছুটা সুস্থতা বোধ করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য ও বিএনপিপন্থী চিকিৎসকনেতা ডা. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।